শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৯১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৪০৮ বার

মহামারি করোনাভাইরাসের কারণে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড দেখার পর ভারতে ফের কমেছে মৃত্যুর সংখ্যা।

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে রোববার ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন। এনিয়ে মোট মৃত্যু বেড়ে ১৩৯১ জনে দাঁড়াল। এর আগে শনিবার ভারতে একদিনে রেকর্ড ১০০ জন মৃত্যুবরণ করে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৩৩ জনে। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৭৫ জন।

করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউন ৪ মে’র পরে আরো দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ অনুযায়ী এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com