সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

কুমিল্লায় হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৫১ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড, নয়জনকে যাবজ্জীবন এবং পাঁচজনকে খালাস দিয়েছে আদালত।

রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম এই তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছমাইল হোসেন বাচ্চুর বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় জামাল উদ্দিনকে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণ করে এলাকার একটি নির্মাণাধীন বাড়ির ভেতর নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের বড় বোন জোহরা আক্তার ২১ জনকে নামীয় এবং কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে এজহার নামীয় ২১ জন ও তদন্তে প্রাপ্ত দুজনসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এ মামলায় ৪৩ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষ্য প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কফিল উদ্দিন ছাড়া বাকিরা সবাই পলাতক রয়েছেন।

নিহতের বড় বোন জোহরা আক্তার ও ছাবেরা আক্তার বলেন, ‘আমরা এই রায়ে খুশি। পলাতক আসামিদের গ্রেফতার করে দ্রুত রায় কার্যকরের আবেদন জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com