শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ইসরাইলকে ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চাচ্ছেন বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১৮ বার

বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরাইলকে ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে তিনি কংগ্রেসের অনুমোদন চেয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালে এ খবর প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরাইলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিতে চাচ্ছে তার মধ্যে ট্যাংক খাতে রয়েছে ৭০০ মিলিয়ন ডলার, আরো ৫০০ মিলিয়ন ডলার রয়েছে কৌশলগত যানবাহনে এবং ৬০ মিলিয়ন ডলার রয়েছে মর্টার শেলে। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরাইলি অস্ত্রভাণ্ডার পূর্ণ করতে এসব অস্ত্র দেয়া হচ্ছে। অবশ্য, সবকিছু ইসরাইলে পৌঁছাতে কয়েক বছর লেগে যাবে।

ইসরাইলে বড় আকারের বোমা সরবরাহ স্থগিত রাখার ফলে বাইডেনের ওপর বেশ চাপ সৃষ্টি হয়েছিল। গাজার রাফায় এসব অস্ত্র ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় ওইসব বোমা সরবরাহ স্থগিত রাখা হয়েছিল।

ইসরাইলের রাফা হামলা হামাসের আলোচনাকে ‘পিছিয়ে’ দিয়েছে : কাতার
রাফাতে ইসরাইলের সামরিক অভিযান হামাসের সাথে আলোচনায় ‘আমাদের পিছিয়ে দিয়েছে’ এই কথা উল্লেখ করে মঙ্গলবার মধ্যস্থতাকারী কাতার বলেছে, আলোচনায় ‘প্রায় অচলাবস্থায়’ দেখা দিয়েছে।

কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলেন, ‘দুর্ভাগ্যবশত বিষয়গুলো সঠিক পথে এগোয়নি এবং এখন আমরা প্রায় অচলাবস্থার মধ্যে রয়েছি। অবশ্যই, রাফা নিয়ে যা ঘটেছে তা আমাদের পিছিয়ে দিয়েছে।’

কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এই কথা বলেছেন।

সূত্র : টাইমস অব ইসরাইল ও এএফপি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com