শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

পশ্চিম কানাডার বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে দাবানল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৬৮ বার

পশ্চিম কানাডার বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। কানাডার পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের কারণে কয়েক হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে।

ব্রিটিশ কলম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিসের কর্তা ক্লিফ চ্যাপম্যান বলছেন, ফোর্ট নেলসন শহরের পশ্চিমে শুক্রবার থেকেই দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে। ছোট্ট একটি সম্প্রদায়ের তিন হাজার বাসিন্দার শহর ফোর্ট নেলসন ব্রিটিশ কলম্বিয়ার উত্তর–পূর্বাঞ্চলীয় ভ্যানকুভারের এক হাজার ৬০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

চ্যাপম্যান ভিডিওতে বলেন, উত্তর–পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল থেকে ফোর্ট নেলসনের পশ্চিম দিকে আগুন প্রায় পাঁচ হাজার ২৮০ হেক্টর জায়গা পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটিশ কলম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিস। ২০২৩ সালে কানাডা রেকর্ড দাবানল দেখেছে। দেশের প্রদেশ ও অঞ্চলগুলোতে শত শত দাবানলের ঘটনা ঘটেছিল। দাবানলের জেরে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা এলাকা ছেড়ে গেছেন।

ওই এলাবায় ২০২১৬ সালের দাবানলে হাজার হাজার লোক পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, অসংখ্য বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

সূত্র : আল জাজিরা ও আজকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com