রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দীর্ঘ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৫৬ বার

অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ক্রিকেটাররা৷ প্রায় ২৬ ঘণ্টার ভ্রমণ শেষে বিশ্বকাপের দেশে পা রেখেছেন তারা।
আজ শুক্রবার (১৭ মে) বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমান।

এর আগে গত ১৫ মে বুধবার রাত ১:৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ যাত্রাপথ শেষে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দল।

এবারে আগেভাগেই বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দল হিসেবেই যুক্তরাষ্ট্রে পা রেখেছে তারা। এখানেই ১ জুন শুরু হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যেখানে আয়োজক হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজও।

অবশ্য আগেভাগেই উড়াল দেয়ার কারণও আছে।বিশ্বকাপের মেগা আসর শুরুর আগে এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

মূলত বিশ্বকাপের আগে ইউএসের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সিরিজ খেলতে এসেছে টাইগাররা। ২১ মে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ। ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে এই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেই, আগামী ২৮ মে টেক্সাসে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১ জুন ভারতের বিপক্ষে। যদিও এই ম্যাচের ভেন্যু এখনও নিশ্চিত করেনি আইসিসি।

অতপর ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com