শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

গাজা ইস্যুতে ‘পথ হারিয়েছে বিশ্ব’ : জাতিসঙ্ঘ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৭ বার

গাজার মানুষ যে দুর্ভোগের মধ্যে রয়েছে সেটা দেখলেই বুঝা যায় ‘বিশ্ব পথ হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্টিন গ্রিফিথস বলেছেন, রাফাতে ইসরাইলের স্থল আক্রমণের বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সমস্ত ভবিষ্যদ্বাণী ‘সত্য হচ্ছে’।

রাফার বাস্তুচ্যুত জনসংখ্যা সামরিক আক্রমণের মুখোমুখি হলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করে আসা গ্রিফিথস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, ‘রাফায় প্রায় কোনো খাবার অবশিষ্ট নেই এবং মানবিক প্রচেষ্টা হুমকির মুখে’।

তিনি বলেন, ‘বিশ্ব তার পথ হারিয়েছে এবং আমাদের তৈরি করা নিয়মে ফিরে যেতে হবে’।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রিফিথস বলেন, গাজায় বর্তমানে যে দুর্ভিক্ষ বিরাজ করছে সেটি স্পষ্ট।

তিনি আরো বলেন, গাজায় যে দুর্ভিক্ষ বিরাজ করছে এটি বুঝার জন্য আমাদের বিজ্ঞানী হওয়ার দরকার নেই।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২৮ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ৩০৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরো ৭৯ হাজার ২৬১ ফিলিস্তিনি।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com