শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

সৌদি আরবে সুইমস্যুট ফ্যাশন শো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১১০ বার

প্রথমবারের মতো সৌদি আরবে অনুষ্ঠিত হলো সুইমস্যুট ফ্যাশন শো। শুক্রবার দেশটির পশ্চিম উপকূলে সেন্ট রিজেস রিসোর্টে আয়োজিত ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে এই শো অনুষ্ঠিত হয়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই সৌদি আরবের সাংস্কৃতিক কঠোরতা বিলোপের লক্ষ্যে সামাজিক সংস্কার করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে এই ফ্যাশন শো আয়োজন করা হচ্ছে।

মরক্কান ফ্যাশন ডিজাইনার ইয়াসমিনা কানজাইয়ের ডিজাইন করা ‘সাতারের পোশাক’ পড়ে র‌্যাম্পে অংশ নেন অনেক মডেল। ইয়াসমিনা বলেন, ‘এটি সত্যি যে সৌদি খুবই রক্ষণশীল। তবে আমরা মার্জিত সুইম স্যুটে শো করার চেষ্টা করেছি যেগুলো আরব বিশ্বের প্রতিনিধিত্ব করে।’

তেল বাণিজ্যের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে সৌদি যুবরাজ অন্যান্য খাতের ওপর মনোযোগ বাড়িয়েছেন। খেলাধূলা ও বিনোদনেও সৌদি আরব আগের চেয়ে অনেক সক্রিয়। সৌদি ফ্যাশন কমিশনের হিসেব অনুযায়ী ২০২২ সালে এই খাত থেকে দেশটির আয় হয়েছে ১২৫০ কোটি মার্কিন ডলার যা দেশটির মোট জিডিপির ১ দশমিক ৪ শতাংশ। এই শিল্পে কর্মসংস্থান হয়েছে ২ লাখ ৩০ হাজার মানুষের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com