সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি: ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৩ বার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারে সব জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ কথা বলেন।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি তুষারাবৃত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ সরকারের অন্যান্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন অসাধারণ রাষ্ট্রনায়ক। ভ্রাতৃপ্রতিম দেশটির এই দুঃখের দিনে আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দান করেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি ইরানের রাষ্ট্রপতিসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ ইরানের জনগণ এবং প্রেসিডেন্ট রাইসিসহ নিহতদের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার যেনো শক্তি দেয়। পাশাপাশি যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com