বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

পাহাড়ে অপহরণ চক্রের প্রধান গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৪৬ বার

কক্সবাজারের টেকনাফে পাহাড়কেন্দ্রিক অপহরণকারী চক্রের প্রধান মোর্শেদ আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র ও গুলি।

আজ সোমবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকার আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য জানানা টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি। তিনি জানান, কিছু সংখ্যক রোহিঙ্গাদের নিয়ে একটি বাহিনী রয়েছে সন্ত্রাসী মোর্শেদের। যারা পাহাড়ের গহিনে নানা স্থানে আস্তানা তৈরি করে অপহরণসহ নানা অপরাধ করে আসছিল। গ্রেপ্তার মোর্শেদ আলম টেকনাফের বাহারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, অপহরণসহ ৮টি মামলা পলাতক আসামি ছিল। মোর্শেদকে সংশ্লিষ্ট মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হবে।

ওসি আরও জানান, টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং ইউনিয়ন থেকে কয়েকজনকে অপহরণ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহরণে সরাসরি জড়িত বেশ কয়েকজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের থেকে পাওয়া তথ্যে পুলিশ জানতে পারে পাহাড়কেন্দ্রিক অপহরণকারী চক্রের একটি বাহিনী রয়েছে। আর সেই বাহিনীর প্রধান মোর্শেদ। এরপর থেকে মোর্শেদকে গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। এরই জের ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com