শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ইসরায়েলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২৬ বার

হামাসের কাছে জিম্মি থাকাদের উদ্ধারের জন্য গাজায় যুদ্দবিরতির আহ্বান জানিয়েছে অনেক ইসরায়েলি। এ নিয়ে দেশটির স্থানীয় সময় শনিবার রাতে তেল আবিবে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

এক ভিডিওতে দেখা যায়, তেল আবিবের গণতন্ত্র স্কয়ারে ঘোড়ায় চড়ে থাকা পুলিশ ও জলকামান। সেইসময় পুলিশ জনতাকে সেখান থেকে চলে যেতে বললে সংঘর্ষ বাধে। আরেক বিক্ষোভের সময় পুলিশ জানিয়েছে, তারা দুইজনকে গ্রেপ্তার করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। জিম্মিদের ফিরিয়ে আনা এবং সাধারণ নির্বাচনের দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে ২৫০ জনকে জিম্মি করে। সেইসঙ্গে তাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ২০০ জন। এরপর থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৫ হাজারের বেশি। আহত ৮০ হাজারের বেশি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার তেল আবিব ছাড়াও হাইফা, রেহোভতে বিক্ষোভ হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com