শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

আইসিসির বিরুদ্ধে ‘গোয়েন্দা যুদ্ধ’ চালাচ্ছে ইসরাইল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০৬ বার

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সিনিয়র স্টাফের ওপর নজরদারি, হ্যাক, চাপ সৃষ্টি, নিন্দা করতে এবং হুমকি দিতে ইসরাইল তার গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়োগ করেছিল। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনটি প্রকাশের পর গার্ডিয়ান মঙ্গলবার সকালে আরো একটি রিপোর্ট প্রকাশ করে। এতে দাবি করা হয় যে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদের প্রধান ইয়োশি কোহেন যুদ্ধাপরাধ তদন্তে আইসিসি প্রসিকিউটরকে ‘হুমকি’ দিয়েছিলেন।

ইসরাইলভিত্তিক ম্যাগাজিন +৯৭২ এবং লোকাল কলের সহযোগিতায় গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনটিতে বলা হয়, আদালতের তদন্তকে লক্ষ্যচ্যুত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সিনিয়র স্টাফের ওপর নজরদারি, হ্যাক, চাপ সৃষ্টি, নিন্দা করতে এবং হুমকি দিতে ইসরাইল তার গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়োগ করেছিল।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি গোয়েন্দারা আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান এবং তার পূর্বসূরী ফাতো বেনসুদার ফোন কল, মেসেজ, ইমেইল, নথিপত্রগুলোতে আঁড়ি পেতেছিল। আইসিসির পরিকল্পনা সম্পর্কে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাতে আগেই তথ্য পেয়ে যেতে পারেন, সেজন্য এই গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

গার্ডিয়ানে জোর দিয়ে বলা হয়, করিম খান এবং আরেক পক্ষের মধ্যকার একটি যোগাযোগ ইসরাইলিরা আগেই হাতিয়ে নেয়। ওই যোগাযোগে দেখা যায়, করিম খান যখন নেতানিয়াহুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাচ্ছিলেন, তখন ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে’ পড়েছিলেন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, নেতানিয়াহু আইসিসির বিরুদ্ধে চলমান গোয়েন্দা কার্যক্রমের ব্যাপারে গভীর আগ্রহী ছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, শিনবেইত, সামরিক গোয়েন্দা শাখা, সাইবার গোয়েন্দা শাখা ইউনিট ৮২০০ও মোতায়েন করেছিলেন আইসিসির বিরুদ্ধে।

গার্ডিয়ান এ ব্যাপারে আইসিসির মুখপাত্রের সাথে যোগাযোগ করে। তিনি দাবি করেন যে তাদের আদালতের প্রতি বৈরী দেশের জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে তারা অবগত রয়েছেন।

সূত্র : টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com