শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বর্বর-গুণ্ডা নেতানিয়াহুকে অবশ্যই থামাতে হবে : এরদোগান

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১৫ বার

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর্বর-গুণ্ডা আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তাকে অবশ্যই থামাতে হবে।

সোমবার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, নেতানিয়াহু- ‘যিনি এই অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন’ তাকে অবশ্যই ফিলিস্তিনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রচারণা এবং আঞ্চলিক অস্থিরতার বপণ থেকে বিরত থাকতে হবে।

রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মূল্যায়ন ও পরিকল্পনা সভায় এরদোগান বলেন, ‘নেতানিয়াহু নামের এই বর্বর, গুণ্ডা, রক্তপিপাসু ও লোভী- যে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাকে অবশ্যই থামাতে হবে।’

ফিলিস্তিনে দশকব্যাপী ‘নিরবচ্ছিন্ন’ গণহত্যা পরিচালনা এবং ফিলিস্তিনি শিশুদের যেভাবে ‘একটি নষ্ট রাষ্ট্র দ্বারা হত্যা করা হচ্ছে’ এর নিন্দা করে এরদোগান বলেন, আঙ্কারা নিশ্চিত করেছে যে- পুরো বিশ্ব গাজায় ‘বর্বরতা’ স্পষ্টভাবে দেখেছে।

তিনি আরো বলেন, ‘৭৬ বছর ধরে চলমান এই নিপীড়ন, গণহত্যা ও অবিচারের বিরুদ্ধে প্রতিটি প্ল্যাটফর্মে তুর্কি আপত্তি জানায় এবং আমরা আমাদের সকল উপায়ে ফিলিস্তিনি জনগণের পাশে আছি।‘

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র : আনাদোলু নিউজ এজেন্সি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com