শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

করোনায় নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৮৯ বার

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম সমীর চন্দ্র দেব। তিনি কমিউনিটির পরিচিত মুখ ও নাট্যশিল্পী, ঢাকা ড্রামার অন্যতম সদস্য প্রতিমা সুমির স্বামী। খবর ইউএনএ’র।
জানা গেছে, নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে পরাজিত হলেন কমিউনিটির সুপরিচিত নাট্যশিল্পী, ঢাকা ড্রামার অন্যতম সদস্য প্রতিমা সুমির স্বামী ব্যবসায়ী সমীর চন্দ্র দেব। গত ৩ মে রোববার ভোর ৬টায় তিনি ম্যানহাটান¯’ কর্নেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। প্রতিমা সুমির ঘনিষ্ঠ সর্বজন শ্রদ্ধেয় নাট্যব্যক্তিত্ব রেখা আহমেদ ও বিশিষ্ট সাংবাদিক মনজুর আহমদ সমীরের চন্দ্র দেবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এদিকে অভিনয় শিল্পী প্রতিমা সুমীর স্বামী সমীরের মৃত্যু সংবাদ নিউইয়র্কের নাট্য ও সংস্কৃতিকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ড্রামা সার্কল এর সভাপতি আবীর আলগীর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com