সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বেনজীরের সাভানা ইকো রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮৬ বার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার সকালেই পার্কের প্রবেশদ্বারে একটি কাগজে লিখে সাময়িক বন্ধের নোটিশ টানানো হয়।

ওই নোটিশের কাগজে লেখা হয় অনিবার্য কারণবশত সাভানা পার্ক বন্ধ থাকবে। তবে কবে নাগাদ খুলবে বা কি কারণে বন্ধ সেটি সেখানে উল্লেখ করেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের জমি বিভিন্ন মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে জোর করে নানা কৌশলে কিনে নেওয়ার অভিযোগ রয়েছে বেনজীর আহমেদের বিরুদ্ধে।

গত ১ জুন সাংবাদিকদের এ বিষয়ে এলাকাবাসী সাক্ষাৎকার দিলে ওই দিন রাতেই তাদের ওপর হামলা চালানো হয়। এলাকাবাসীর অভিযোগ পুলিশের লোকজন এই হামলা চালিয়েছে। হামলায় চারজন আহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com