সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

নেপাল থেকে ফিরে যা বললেন ডিবির হারুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৬ বার

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে হেফাজতে পেলে আলামত উদ্ধারে ভূমিকা রাখবে বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। আজ মঙ্গলবার বিকেলে নেপাল থেকে রাজধারীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নেপালে আটক হয়েছেন মো. সিয়াম হোসেন। সে আটকের খবরে গত শুক্রবার দেশটিতে যায় ডিএমপি ডিবির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের প্রধান হারুন অর রশীদ বলেন, ‘নেপাল থেকে সিয়ামকে নেওয়ার জন্য ভারতও চেষ্টা করছে, তাদের কাছেও সিয়াম মোস্ট ওয়ান্টেড। নেপাল কাঠমান্ডু অ্যাক্ট অনুযায়ী অপরাধের ধরন এবং স্থান বিবেচনা করে ঠিক করবে— সিয়ামকে কার কাছে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘যাকেই (বাংলাদেশ ও ভারত) দেওয়া হোক, তদন্তে কোনো দেশেরই কোনো সমস্যা হবে না। সিয়ামকে পেলে আলামত উদ্ধারের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।’

হারুন বলেন, ‘আনার হত্যার পরিকল্পনাকারী শাহীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শাহীনকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে আলোচনা করা হবে।’

উল্লেখ্য, এমপি আনার হত্যাকাণ্ডের তদন্তে এর আগে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যায় ডিএমপির একটি প্রতিনিধিদল। সে প্রতিনিধিদলের নেতৃত্বেও ছিলেন হারুন অর রশীদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com