শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

এবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৩২ বার

ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পর এবার প্রকাশ্যে হামলার শিকার হলেন তিনি। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে এসে তার গায়ে আঘাত করেন। তবে তিনি কতটা আহত হয়েছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

হামলার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এমন ঘটনায় প্রধানমন্ত্রী হতবাক হয়েছেন বলে তার কার্যালয় থেকে বিবৃতিতে জানানো হয়েছে।

ডেনমার্কের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন।

ডেনিস প্রধানমন্ত্রীর ওপর এমন সময় হামলা হলো, যখন দুই দিন পর দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন। এ ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন।

প্রসঙ্গত, গত ১৫ মে স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে দেশটির প্রধানমন্ত্রী বরার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা থেকে বেঁচে ফিরলেও তাকে কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com