সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

রেমালে স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৭ বার

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলা পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো: শরিফুল আলম জানান, এ উপজেলাগুলোতে তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে তখন নির্বাচন স্থগিত করেছিল কমিশন।

১৯ উপজেলার মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। বাকিগুলোতে ভোট নেয়া হচ্ছে ব্যালট পেপারে।

এসব উপজেলায় ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন রয়েছেন। ভোটার রয়েছেন ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন।

ভোট হচ্ছে নেত্রকোণার খালিয়াজুরী; বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া এবং বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলায়।

এর আগে চার ধাপে ৪৬৬ উপজেলায় নির্বাচন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com