শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

পুতিন-কিম বৈঠকের সম্ভাবনা, নজর রাখছে যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১২৬ বার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উন এর মাঝে বৈঠক হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। কর্মকর্তারা জানান, চলতি মাসেই উত্তর কোরিয়া সফর করতে পারেন পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি এই এই বৈঠক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইন পরিপন্থী। এই বিষয়ে সিউলের উপপররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্বেল এই জরুরি ফোনালাপে যুক্ত হয়েছেন।

দক্ষিণ কোরিয়াল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হবে এবং দুই দেশ পারস্পরিক সমঝোতার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার উসকানিমূলক আচরণ ও এ অঞ্চলের অস্থিরতা বাড়াতে পারে এমন যেকোনো উদ্যোগের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

পুতিনের সফরের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে ভাল সম্পর্কে গড়ে তোলার অধিকার আমাদের আছে এবং এতে কারও উদ্বেগের কারণ নেই।’

বিশ্লেষকদের মতে, পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এই বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com