শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

খালিস্তানি নিজ্জার হত্যার টানাপোড়েনের মাঝে ট্রুডোর সাথে মোদির বৈঠক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১২৬ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার খালিস্তানি শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা সংক্রান্ত মামলায় দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে আলোচনা করেছেন।

মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, তিনি ইতালির আপুলিয়া অঞ্চলে জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও পৃথক আলোচনা করেছেন। আর বাইডেনের সাথে দেখা করা সবসময়ই আনন্দের। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের আরো ভালোর জন্য একসাথে কাজ করে যাবে।

মোদি এক্সে বলেছেন, ‘জি৭ শীর্ষ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাৎ হয়েছে।’

সাক্ষাৎকালে মোদি ও ট্রুডো উভয় প্রধানমন্ত্রী পরস্পরকে উষ্ণ শুভেচ্ছা জানাতে দেখা গেছে। এ সময় মোদি ও ট্রুডোর মধ্যে কি কথা হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ব্রিটিশ কলাম্বিয়ায় নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের ‘সম্ভাব্য’ জড়িত থাকার বিষয়ে গত বছরের সেপ্টেম্বরে ট্রুডোর অভিযোগের পর দুই দেশের মধ্যে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়ে।

এদিকে, ট্রুডোর এমন অভিযোগকে ‘অযৌক্তিক’ এবং ‘উদ্দেশ্যমূলক’ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

সূত্র : এএফপি/বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com