বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এই সুযোগটা কাজে লাগাচ্ছি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৫৮ বার

করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় মানুষ এখন ঘরবন্দী। তাই অনেকেই সময়গুলো কাটাচ্ছেন বই পড়ে কিংবা সিনেমা দেখে। আবার অনেকে সময়টা কাজে লাগাচ্ছে নিজের মতো করে। সেই তালিকায় নাম লিখেছেন চিত্রনায়িকা পূজা চেরি।

তিনি বলেন, ‘লকডাউনের দিনগুলো পরিবারের সঙ্গে কাটছে। কাজ নেই শুধু অবসর আর অবসর। শুটিং নেই তাই পড়াশোনা আর নিজের কাজগুলো শেষ করার অনেক সময় পাচ্ছি। আর বোরিং সময়গুলো কাটাতে, নানা কাজে ব্যস্ত থাকছি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখার শ্রেষ্ঠ সময় এটি।’

পূজা আরও বলেন, ‘এই সময়ে অনেক বই পড়ছি আর ছবি দেখছি। এছাড়াও মায়ের কাছ থেকে রান্না শিখছি। আমার রান্নার হাত খুব একটা পাঁকা না। আর রান্নার সুযোগও খুব একটা পাইনি। তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছি। ইতিমধ্যেই মজাদার অনেক খাবার তৈরি করেছি। এ ক’দিনে রান্নার অনেক কৌশল শিখেছি। এছাড়াও ঘরের কাজগুলো নিজেই করছি।’

কী কী রান্না শিখেছেন জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি আগেও বলেছি, রান্নার বিষয়ে আমি খুব একটা দক্ষ না। তাই এ সময়ে প্রয়োজনীয় রান্নাগুলো শিখেছি। এর মধ্যে আছে ডিম চপ, বিরিয়ানি, কেকসহ আরও কিছু। যদিও বিরিয়ানি রান্নায় এখনো খুব একটা দক্ষ হইনি।’

এদিক, করোনার এই সময়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে পূজা চেরি বলেন, ‘করোনা মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে কয়েক লাখ মানুষ মারা গেছে। উন্নত বিশ্বেই এর চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে। আর আমাদের কথা…। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সচেতন হোন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে নিজেকে ও পরিবারকে বাঁচাতে ঘরে থাকুন। আপনি ঘরে আছেন, তো ভালো আছেন। আর এই সময় মানসিক স্বাস্থ্য সুরক্ষা খুব জরুরি। আতঙ্কিত হওয়া যাবে না। সচেতনতাই পারে আমাদের রক্ষা করতে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com