শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

যে বিষয় তুলে ধরতে জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন এরদোয়ান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১২৫ বার

গাজায় এখনো থামেনি ইসরায়েলি আগ্রাসন।এরই মধ্যে গত ১৩ জুন ইতালির পুগলিয়া অঞ্চলে শুরু হয়েছে জি৭ শীর্ষ সম্মেলন। গাজা সংকট তুলে ধরতে এই সম্মেলনে যোগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

আন্তর্জাতিক এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। 

তিন দিনের এ শীর্ষ সম্মেলনে এরদোয়ান গাজার জন্য কূটনৈতিক এবং মানবিক সহায়তা প্রচেষ্টা বাড়াতে তুরস্কের ভূমিকা তুলে ধরবেন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, এরদোয়ান তার সফরের প্রথম দিনে ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভার সাথে দেখা করেন। বৈঠকে তুরস্ক এবং ব্রাজিলের মধ্যে সম্পর্ক, গাজায় ইসরায়েলের নৃশংসতা এবং তা বন্ধ করার বিষয়ে আলোচনা করবেন।

এরদোয়ান গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য জি৭ নেতাদের আহ্বান জানাবেন বলে আশা করা যাচ্ছে।

খবর হিরিয়াট ডেইলি নিউজের। 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com