রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

কক্সবাজারে পাহাড়ধসে অন্তঃসত্তা স্ত্রীসহ স্বামীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২২২ বার

কক্সবাজারের সদর উপজেলায় পাহাড়ধসে এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার পুলিশ লাইন বাদশা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া দম্পতি হলেন পুলিশ লাইন বাদশা ঘোনা এলাকার কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেন ঝিলংঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।

টিপু সুলতান বলেন, টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছিল। রাত ৩টার দিকেও প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় বাদশা ঘোনা এলাকায় পাহাড়ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়ে ওই দম্পতি মারা যান। স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করে। পাহাড় ধসের সময় বসতঘরটিতে ওই স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। এর মধ্যে স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, পাহাড়ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বলেন, কক্সবাজার শহরে বাদশা ঘোনা এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com