শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে বিস্ফোরণ, ৫ সেনা নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১২৩ বার

পাকিস্তানে একটি বিস্ফোরণের ঘটনায় ৫ সেনা নিহত হয়েছেন।স্থানীয় সময় গতকাল শুক্রবার আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় সেনা বাহিনীর একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর: আরব নিউজের।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সর্বশেষ এই হামলার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানি তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় বিভিন্ন শাখা ওই অঞ্চলে সক্রিয় রয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ সাহসী বীর প্রাণ হারিয়েছেন।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামেও পরিচিত। ওই এলাকার সবচেয়ে সক্রিয় এই জঙ্গি গোষ্ঠী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বলেছে, ২০২১ সালে আফগানিস্তানের শাসনক্ষমতায় তালেবান বসার পর থেকে প্রতিবেশি দেশ পাকিস্তানে তালেবানপন্থীদের হামলা বেড়ে গেছে। গত বছর ২৯টি আত্মঘাতি হামলা ঘটেছে পাকিস্তানে। এসব হামলায় ৩২৯জন নিহত হয়েছেন।

চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াত জেলাতেও একই ধারনের হামলা হয়েছিল। ওই হামলায় সাত সেনা নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com