শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

১৫ হাজার ডলার করে পাবে কুয়েতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৩৮ বার

কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের নির্দেশ অনুযায়ী সম্প্রতি মাঙ্গাফ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসে মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে ক্ষতিপূরণের অর্থ দ্রুত পৌঁছানো নিশ্চিত করবে দূতাবাস।

গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৪৯ জন প্রবাসী মারা যান। আহত হন প্রায় অর্ধশত। নিহতদের মধ্যে ৪৫ জন ছিলেন ভারতের নাগরিক। তিনজন ছিলেন ফিলিপাইনের নাগরিক। তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না।

এনবিটিসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেজি আব্রাহাম সংবাদ সম্মেলনে বলেন, কোম্পানির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে, প্রতিটি পরিবার থেকে একজনের কোম্পানিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং প্রতি পরিবারকে ভারতীয় ৮ লাখ রুপি করে দেওয়া হবে।

এ ঘটনায় একজন কুয়েতি নাগরিক, তিনজন ভারতীয় নাগরিক এবং চার মিশরীয় নাগরিককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com