মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

করোনার উপসর্গ নিয়ে অতিরিক্ত সচিবের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৯৯ বার

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী গৌতম আইচ সরকার মারা গেছেন। আজ শনিবার সকালে জ্বর, অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সচিব শ্রী গৌতম আইচ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক সচিব ছিলেন। হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব বিষ্ণু কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন শ্রী গৌতম আইচ সরকার। তার কিডনির সমস্যাও ছিল। ডায়ালাইসিসের জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যেতে বলেন। সেখানে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

সচিব শ্রী গৌতম আইচের করোনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। অনেক সময় রিপোর্ট পেতে ২৪ ঘণ্টা লেগে যায় বলেও জানান বিষ্ণু কুমার সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com