রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

কোটা নিয়ে মন্তব্য করা আদালত অবমাননার শামিল: শিক্ষামন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১৫ বার

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘কোটার বিষয়টি উচ্চ আদালতে এখনও বিচারাধীন। এটি নিয়ে রায় না আসা পর্যন্ত মন্তব্য করা আমার পক্ষে আদালত অবমাননার শামিল।’

রাজনৈতিক অধিকারের জায়গা থেকে কোটাবিরোধীরা এ আন্দোলন করছেন বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সন্তানদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ আদালতে বিচারাধীন এবং সেটার সমাধান না হওয়ার আগেই হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তা-ঘাট সব ব্লক করে দিলাম, স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন থাকতে পারে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা কোটা আন্দোলন করছেন তারা রাজনৈতিক অধিকারের জায়গা থেকে করছেন। এতে প্রমাণ হয়, বাংলাদেশে বাকস্বাধীনতা আছে।’

তিনি আরও বলেন, ‘আমি এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বলবো যে অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দেই। প্রথমত এটি আদালতে বিচারাধীন আছে, আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগ সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই একটা ফ্লেক্সিবিলিটি থাকে। সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com