সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৭০ বার

বগুড়ায় হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত পাঁচজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ রবিবার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড়ে এ ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. স্নিগ্ধ আখতার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত পাঁচজনের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, আজ বিকেল ৫টার দিকে সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌ বের হয়। ১০-১৫ মিনিট অতিক্রমের পর স্টেশন সড়কে র‌থের চূড়াটি ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে এসে আগুনএতে র‌থের ওপরে ও নিচে থাকা অন্তত ৩০ জন আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌ল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ধরে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com