বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইংল্যান্ডে বিবিসির সাংবাদিকের স্ত্রী ও ২ মেয়েকে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৪২ বার

যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার দুই মেয়েকে ক্রসবো হামলায় হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

হার্টফোর্ডশায়ার পুলিশ বুধবার এক বিবৃতিতে জানায়, ২৬ বছর বয়সী কাইল ক্লিফোর্ডকে তার বাড়ির কাছে উত্তর লন্ডনের এনফিল্ড এলাকায় আহত অবস্থায় পাওয়া গেছে।

তবে তিনি কিভাবে আহত হয়েছেন তা জানায়নি পুলিশ, তারা গুলি চালায়নি বলে জানানো হয়েছে।

হত্যাকাণ্ডের শিকার নিহত নারীরা হলেন বিবিসি প্রধান রেডিও রেসিং ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট (৬১) এবং তার মেয়ে লুইস (২৫) ও হান্না (২৮)। হার্টফোর্ডশায়ারের বুশেতে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালেই হামলার শিকার হন তারা।

বেডফোর্ডশায়ার, কেমব্রিজশায়ার ও হার্টফোর্ডশায়ার মেজর ক্রাইম ইউনিটের গোয়েন্দা ইন্সপেক্টর জাস্টিন জেনকিন্স বলেন, ‘বিস্তৃত তদন্তের পরে সন্দেহভাজনকে খুঁজে পাওয়া গেছে। এই সময়ে তদন্তের জন্য অন্য কাউকে খোঁজা হচ্ছে না।’

বুধবার চিফ সুপারিনটেনডেন্ট জন সিম্পসন ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেন।

জন হান্ট একজন বিশ্ব-বিখ্যাত গ্র্যান্ড ন্যাশনাল এবং তিনি ডার্বির কভারেজের মাধ্যমে তার কণ্ঠ লাখ লাখ মানুষের কাছে জনপ্রিয়।

ব্রিটেনের গণমাধ্যম জানিয়েছে, লন্ডনের ঠিক দক্ষিণে অবস্থিত লিংফিল্ড পার্ক রেসকোর্সে রিপোর্টিং থেকে বাড়ি ফেরার পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি লাশগুলো দেখতে পান।

লন্ডনের বাসিন্দা ক্লিফোর্ড ওই নারীদের সাথে যুক্ত কিনা তা পুলিশ জানায়নি।

যুক্তরাজ্যে ক্রসবো বৈধ এবং এর মালিক হওয়ার জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন নেই।
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com