বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজা যুদ্ধে ৬০ শতাংশ হামাস যোদ্ধা হতাহত হয়েছে : ইসরাইল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইওভ গ্যালান্ট বলেছেন, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬০ শতাংশ হামাস যোদ্ধা হয় নিহত না হয় আহত হয়েছে।

গ্যালান্ট যুদ্ধের প্রথম নয় মাসে পার্লামেন্টে এক বিবৃতিতে পুনরায় নিশ্চিত করে বলেন, ইসরাইল হামাসকে নির্মূল করার এবং গাজা থেকে সকল পণবন্দীকে ফিরিয়ে আনার লক্ষ্য পূরণে সংকল্পবদ্ধ।

মন্ত্রী নিষ্ঠা, ত্যাগ ও সাফল্যের সাথে কাজ করার জন্য সৈন্যদের প্রশংসা করেন এবং বলেন, ‘অর্জন অনেক। আমরা হামাসের ৬০ শতাংশকে হয় ধ্বংস না হয় আহত করেছি। এছাড়া ফিলিস্তিনি গ্রুপের ২৪ ব্যাটালিয়ানকে চূর্ণ করেছি।’

মন্ত্রী হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা তাৎক্ষণিক কোনো পরিসংখ্যান তৈরি করতে পারেনি।

গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। পরে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।

গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৮ হাজার ২৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিভাগ নারী ও শিশু।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com