বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা ন্যাটোর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১২৬ বার

রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। গত মঙ্গলবার ওয়াশিংটনে শুরু সম্মেলনে এই ঘোষণা দেন জোটের নেতারা।

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন। মারা গেছেন অনেক বেসামরিকও। তবে এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। তবে আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে রাশিয়া।

ন্যাটোর এক যৌথ বিবৃতিতে ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি, প্যাট্রিয়টের উপাদানসহ পাঁচটি অতিরিক্ত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে পশ্চিমা এই সামরিক জোট।

এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যত দ্রুত সম্ভব কিয়েভের কাছে এই সহায়তা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়াকে ঠেকাতে আরও সাহায্য প্রয়োজন ইউক্রেনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com