শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ট্রাম্পের ওপর হামলা, যা জানাল এফবিআই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২০৯ বার

নির্বাচনী সভায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা হয়েছে তা হত্যাচেষ্টা বলে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পেনসিলভানিয়ার বাটলারে সংবাদ সম্মেলনে এফবিআই’র পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেছেন, ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে। এই ঘটনায় হামলাকারীর পরিচয় শনাক্ত করতে কর্তৃপক্ষ কাজ করছে। হামলাকারীর হামলার উদ্দেশ্য এবং কেন সে এটি করেছে তা জানার চেষ্টা চলছে।’

মার্কিন এই কর্মকর্তা আরও বলেছেন, ‘দেশজুড়ে এফবিআই গোয়েন্দা এজেন্ট, এভিডেন্স রেসপন্স টিম মোতায়েন করেছে।’

দেশটির স্থানীয় সময় শনিবার রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়। এই হামলার পর একজন পুরুষ হামলাকারী দেশটির সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। সেইসঙ্গে আরও একজন দর্শক নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com