বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

অবৈধ বিয়ের মামলা থেকে অব্যাহতি পেলেন ইমরান খান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১২৮ বার

অবৈধ বিয়ের মামলা থেকে অব্যাহতি পেলেন ইমরান খান। গতকাল শনিবার এ বিষয়ে রায় দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত কারার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়। কয়েকটি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। এসব মামলার মধ্যে বুশরা বিবির সঙ্গে বিয়ে সংক্রান্ত মামলা একটি।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান। এটা তার তৃতীয় বিয়ে। এই বিয়ের জন্য গত বছর ইমরান ও বুশরা বিবির বিরুদ্ধে মামলা করেন বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা। মামলায় মানেকা অভিযোগ করেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার (ইদ্দত) না হতেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি।

ইসলামাবাদের ডিস্ট্রিক্ট সেশন আদালত বলেছেন, ‘ইমরান খান ও বুশরা বিবি উভয়ের আপিল গ্রহণ করা হয়েছে।’ খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সিনিয়র কর্মকর্তা জুলফি বুখারি বলেন, অভিযোগগুলো খারিজ করা হয়েছে।

তবে এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান। আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com