শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বিয়েতে কোনো কমতি থাকলে ক্ষমা করে দেবেন: মুকেশ আম্বানি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৬৮ বার

ছেলে অনন্ত আম্বানির জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান নিয়ে ক্ষমা চাইলেন বাবা মুকেশ আম্বানি। বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী বলেন, বিয়ে বাড়িতে কোনো কিছুর কমতি থাকলে যেন তাকে ক্ষমা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই বিয়ে করেছেন, তবে বিয়ের নানা আনুষ্ঠানিকতা গত কয়েক মাস ধরেই চলছে। বিয়েতে কত খরচ হচ্ছে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই অনুষ্ঠানে কয়েক হাজার কোটি টাকা খরচ হচ্ছে।

বিয়ের অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে আম্বানি বলেন, ‘আমরা বরযাত্রীদের যেভাবে গ্রহণ করার কথা সেভাবে করতে পারিনি। আমরা চেয়েছিলাম প্রত্যেককে আলাদাভাবে অভ্যর্থনা জানাবো। কিন্তু তা করতে পারিনি। সেজন্য নীতা ও আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। বিয়ে বাড়িতে এমন হতেই পারে। ’

এ ছাড়া বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুকেশ আম্বানির স্ত্রী নীতা। তিনি বলেন, আপনারা ধৈর্য ধরে বোঝার জন্য ধন্যবাদ। যদি কিছু হয়ে থাকে, তবে দয়া করে আমাদের ক্ষমা করবেন। কারণ এটি একটি বিয়েবাড়ি, ভুল হতেই পারে, ক্ষমা করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com