শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন বাইডেন

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১৯৪ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। আগামী নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে তিনি কেন প্রার্থিতা প্রত্যাহার করছেন ভাষণে তার ব্যাখ্যা দেবেন।

বাইডেন (৮১) এক্সে বলেছেন, সামনের দিনগুলোতে কী হতে পারে এবং আমেরিকান জনগণের জন্যে তিনি কিভাবে তার কাজ সম্পন্ন করবেন, তা নিয়ে ভাষণে কথা বলবেন।

বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তার ভাষণ দেয়ার কথা রয়েছে। রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম ভাষণ।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর তিনি ওভাল অফিস থেকে মাত্র এক সপ্তাহ আগেই ভাষণ দিয়েছিলেন। এটি হতে পারে ওভাল অফিস থেকে দেয়া তার শেষ ভাষণ।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে ব্যর্থতার কারণে বাইডেনের ওপর প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে তার নিজ দল ডেমোক্রেট থেকেই অব্যাহত চাপ ছিল। এর পরিপ্রেক্ষিতে করোনায় আক্রান্ত বাইডেন দেলওয়ারে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থাতেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এদিকে তার সরে দাঁড়ানোর পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়ন দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com