বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

পাপুয়া নিউ গিনিতে সহিংসতায় ১৬ শিশুসহ নিহত ২৬

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১২৪ বার

পাপুয়া নিউ গিনির (পিএনজি) উত্তরাঞ্চলীয় তিনটি প্রত্যন্ত গ্রামে সহিংস হামলায় ১৬ শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুলাই) জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি পাপুয়া নিউ গিনির মারাত্মক সহিংসতায় আতঙ্কিত। আপাতত ধারণা করা হচ্ছে যে জমি, হ্রদের মালিকানা এবং ব্যবহারকারীর অধিকার নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।’

তুর্ক জানান, পিএনজি কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তিদের সন্ধান অব্যাহত রেখেছে। নিহতের সংখ্যা অর্ধ-শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ১৬ এবং ১৮ জুলাই পূর্ব সেপিক প্রদেশে ওই হামলা হয়। ওই সময় অগ্নিসংযোগের পর দুই শতাধিক লোক বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

অস্ট্রেলিয়ার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় শত শত উপজাতির আবাসস্থল পাপুয়া নিউ গিনি। এই দেশে উপজাতীয় যুদ্ধের দীর্ঘ ইতিহাস রয়েছে। গত এক দশকে ওই সহিংসতা বৃদ্ধি পেয়েছে। কারণ তারা তীর-ধনুকের পরিবর্তে আধুনিক অস্ত্র ধরেছে। বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যমান উপজাতীয় বিভেদ আরো গভীর হয়েছে।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com