শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

কমলা হ্যারিসকে একহাত নিলেন ট্রাম্প

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ২০৪ বার

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প বলেছেন, কমলা নেতানিয়াহুর বক্তব্য এড়িয়ে গেছেন কারণ তিনি ইহুদিদের পছন্দ করেন না। শনিবার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ ফ্লোরিডায় একটি ধর্মীয় সম্মেলনে ট্রাম্প বলেন, কমলা ইহুদিদের পছন্দ করেন না, তিনি ইসরায়েলকে পছন্দ করেন না এবং তিনি বদলাবেন না।

গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি গাজায় চলমান ইসরায়েলের যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চেয়েছেন এবং বিক্ষোভকারীদের উপহাস করেছেন।

বিভিন্ন রিপোর্টের বরাতে বলা হয়েছে, পূর্ব-পরিকল্পিত নির্বাচনী ক্যাম্পের কারণে নেতানিয়াহুর ভাষণে উপস্থিত ছিলেন না কমলা হ্যারিস। এছাড়া কমলা হ্যারিসের স্বামী একজন ইহুদি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com