রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অবশেষে সেই ‘শিশু শিক্ষার্থীর’ রিমান্ড বাতিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৩৭ বার

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় ঢাকা কলেজের এইচএসসির (বিজ্ঞান বিভাগ) ছাত্র হাসনাতুল ইসলাম ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করেছেন ঢাকার সিএমএম আদালত।

আজ রবিবার শুনানি শেষে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল ও গাজীপুরস্থ শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এরআগে গতকাল শনিবার ফাইয়াজের বয়স এখনো ১৮ বছর হয়নি, সে ‘শিশু’ বলে পরিবারের সদস্যরা ও তার আইনজীবী দাবি করলেও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এই রিমান্ডের আদেশ দেন।

এদিন ফাইয়াজসহ রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা, দনিয়া ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. এরফান ওরফে রোকন, ছাত্রদলের সক্রিয় সদস্য মো. আবু বক্কর, রবিউল ইসলাম, মো. সৌরভ মিয়া ও মো. তারেক হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসা ফাইয়াজের মামা হাসনাইন বলেন, তার ভাগ্নে পুলিশ হত্যা সম্পর্কে কিছুই জানে না। তাকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। সে ডেমরার কোনাবাড়ীস্থ সামসুল হক খান স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করে ঢাকা কলেজে ভর্তি হয়েছে। তার জন্মতারিখ ২০০৭ সালের ১৯ এপ্রিল। সে অনুযায়ী এখনো তার ভাগ্নের বয়স ১৮ হয়নি। হাসনাইন এ সময় ফাইয়াজের জন্মসনদও দেখান উপস্থিত সাংবাদিকদের। তিনি বলেন, একটি শিশু হওয়ার পরও আদালত ফাইয়াজের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ বিষয়ে ফাইয়াজের আইনজীবী ইমতিয়াজ হোসেন বলেন, আমরা আদালতে শিশু প্রমাণের জন্য শিক্ষাসনদ ও জন্মসনদ দাখিল করে ফাইয়াজকে শিশু হিসেবে গণ্য করে শিশু আদালতে শুনানির জন্য আবেদন করি। কিন্তু আদালত আমাদের কোনো কথাই শোনেননি। বেআইনিভাবে রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা মামলায় ফাইয়াজের বয়স ১৮ বছর বলে উল্লেখ করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশ পুলিশের নায়েক গিয়াস উদ্দিন (৫৮) পরিবারসহ মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের বিপরীত পাশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত ১৯ জুলাই রাত আনুমানিক ৯টায় গণভবনে সরকারি ডিউটি পালনের উদ্দেশে তার ব্যক্তিগত মোটরসাইকেলযোগে বাসা থেকে বেরিয়ে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ফুটওভার ব্রিজের উত্তর পাশে আসা মাত্রই সাড়ে ৯টার দিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা বর্তমান সরকারকে উৎখাত করার লক্ষ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে উল্লিখিত আসামিরাসহ অজ্ঞাতনামা আরও অনেকের প্ররোচনা ও নির্দেশনায় পরস্পর যোগসাজশে পুলিশ পরিচয় নিশ্চিত হয়ে দেশে নাশকতা সৃষ্টির অংশ হিসেবে তাকে আটক করে ধারালো অস্ত্রের মাধ্যমে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর আঘাত করে। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে রাস্তায় পড়ে গেলে আসামিরা অন্যদের সহযোগিতায় লোহার রড, লাঠি দিয়ে পুলিশ সদস্য গিয়াস উদ্দিনের নাক-কান, মুখমণ্ডল, গলা ও হাত, বুক, পেট, পিঠ, ডান পায়ের হাঁটুর নিচেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে। ঘটনাস্থলে নির্মমভাবে তাকে হত্যা করে রশি দিয়ে ফুটওভার ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখে। মৃত্যুর পর মরদেহ নিয়ে উল্লিখিত আসামিরা ও অজ্ঞাতনামা আসামিরা পৈশাচিক আনন্দে মেতে ওঠে এবং মরদেহ গুম করতে মরদেহে আগুন লাগিয়ে পোড়ানোর চেষ্টা করে। গত ২৪ জুলাই নিহতের ভগ্নিপতি ফজল প্রধান এ মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com