শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ঘণ্টায় পুড়ছে ৫ হাজার একর জমি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৭৮ বার

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। প্রতি ঘণ্টায় প্রায় ২০ বর্গকিলোমিটার বিস্তৃত হচ্ছে এই দাবানল। এখন পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গতকাল শনিবার পর্যন্ত এর ১ শতাংশও নিয়ন্ত্রণে আনা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় আড়াইহাজার দমকলকর্মী দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখ পর্যন্ত ৩ লাখ ৪৮ হাজার একর জমি পুড়ে গেছে দাবানলের আগুনে। চলতি বছর এত বড় দাবানলের ক্যালিফোর্নিয়ায় সৃষ্টি হয়নি।

বাতাসের গতির তীব্রতার কারণে আগুন নেভানো সম্ভব হচ্ছে না। আগুন নেভাতে কাজ করছে কমপক্ষে ১৬টি হেলিকপ্টার। সে সাথে, একাধিক এয়ার ট্যাঙ্কার থেকে পানি ফেলা হচ্ছে।

বুধবার পার্কে ঘটা এক অগ্নিসংযোগের ঘটনা থেকেই এই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাতের অভিযোগে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

১৩৪টি কাঠামো ধ্বংস হয়েছে। আরও ৪ হাজার ২০০টি কাঠামো হুমকির মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com