বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিপাতের কারণে ২ জন নিহত হয়েছেন। এছাড়া বৃষ্টিপাত আরও অব্যাহত থাকার সম্ভাবনা থাকায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ও বন্ধ করে দেওয়া হয়েছে সব স্কুল।

আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি পর সব বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হবার পরামর্শ দিয়েছে। এছাড়া দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি বুধবার সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে দিল্লির গাজীপুরে খোদা কলোনি এলাকায় পা পিছলে ড্রেনে পড়ে তনুজা (২২) নামে এক নারী তার ৩ বছরের সন্তানের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় একটি বাড়ি ধসে এক ব্যক্তি আহত হয়েছেন।

এমন বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচল। বৃষ্টির কারণে অন্তত ১০টি বিমান দিল্লিতে নামতে পারেনি। এমন পরিস্থিতির কারণে বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com