রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী প্রার্থনা ও গণমিছিল আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১২০ বার

৯ দফা দাবিতে আজ শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহত, গ্রেফতার বা অংশগ্রহণকারীদের জন্য এ কর্মসূচি পালন করা হচ্ছে।

হত্যাকাণ্ড ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, নিহতদের কবর জিয়ারত, মন্দির-গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।

পরে গণমিছিল কর্মসূচি পালন করবে ছাত্র-জনতা।

কাদের বিবৃতিতে বলেন, ‘আগামীকালের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল সফল করতে আমি শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী ও আলেম-ওলামাসহ বাংলাদেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com