সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আর এক মিনিটও এই সরকার থাকবে না: নাহিদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৯০ বার

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।

আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ কথা বলেন নাহিদ ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, আর এক মিনিটও এই সরকার থাকবে না। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ।

এর আগে আজ দুপুর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে ও ব্যক্তিগতভাবে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। দুপুর ১২টা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। দুপুর আড়াইটার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে শহীদ মিনারের দিকে রওনা হন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওনা করেন। এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে এখানে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com