শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

অসহযোগ আন্দোলনে উত্তাল দেশ, নিহত ৯২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১০০ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পরিবর্তনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি চলছে। আজ রবিবার দিনভর সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, গুলি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।

এসব ঘটনায় পুলিশসহ অন্তত ৯২ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শত শত।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৮, নরসিংদীতে ৬, বগুড়ায় ৫, রংপুরে ৫, কিশোরগঞ্জে ৪, রাজধানী ঢাকায় ৬, মাগুরায় ৪, সিলেটে ৪, মুন্সিগঞ্জে ৩, ভোলায় ৩, পাবনায় ৩, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩, শেরপুরে ২, জয়পুরহাটে ১, হবিগঞ্জে ১, ঢাকার কেরাণীগঞ্জে ১, সাভারে ১, বরিশালে ১ ও কক্সবাজারে জন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com