রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

উত্তরায় আন্দোলনকারীদের বিক্ষোভ যেভাবে সেনা ব্যারিকেড সরিয়ে সামনে এগুলো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার

ঢাকার উত্তরায় বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা আশেপাশের গলি থেকে মূল সড়কের দিকে আসতে থাকে। এসময় উত্তরা আজমপুর মূল সড়কে তারকাঁটার ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে রাখে সেনাসদস্যরা। মূল সড়কে অবস্থান নিয়ে তারা আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য মাইকে আহ্বান জানায়।

প্রায় আধা ঘণ্টা পাশের সড়কে বিক্ষোভ করার পর একপর্যায়ে আন্দোলনকারীরা মূল সড়কে উঠে আসে। এসময় কয়েকটি ফাঁকা গুলির শব্দ শোনা যায়।

তবে আন্দোলনকারীরা সেনা ব্যারিকেডের দিকে এগুতে থাকে।

এ সময় আন্দোলনকারীরা সেনা সদস্যদের ব্যারিকেড তুলে নেয়ার আহ্বান জানায়। তাদের অনেককেই দেখা যায় হাতজোড় করে সেনাসদস্যদের সরে যাওয়ার অনুরোধ করতে। কেউ কেউ সেনাসদস্যদের পা জড়িয়ে ব্যারিকেড সরিয়ে নেয়ার অনুরোধ করতে থাকেন।

বেশ কিছুক্ষণ শ্লোগান চলার পর সেনাসদস্যরা রাস্তা থেকে সরে যায়। পরে উত্তরা আজমপুর থেকে রাজলক্ষী পর্যন্ত মূল সড়কে কয়েকহাজার বিক্ষোভকারী মিছিল করতে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো বাধা দেয়া হয়নি।

ধীরে ধীরে আন্দোলনকারীদের সাথে একের পর এক মিছিল যোগ দিতে থাকলে তারা বিমানবন্দরের দিকে এগুতে থাকেন।

দুপুর ১টার দিকে হাজার হাজার বিক্ষোভাকারীদের মিছিল শ্যাওড়া হয়ে বনানীর দিকে এগুতে দেখা যায়।

সড়কের বিভিন্ন স্থানে পুলিশ এবং সেনা মোতায়েন থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com