শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

হাসিনার আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান ব্রিটেনের! আছেন দিল্লির সেফ হাউসে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৮৫ বার

শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার অনুরোধ ব্রিটেন প্রত্যাখ্যান করেছে বলে খবর পাওয়া গেছে। তিনি আগামী কয়েক দিন দিল্লিতেই ‘সেফ হাউসে’ থাকতে পারেন।

একটি সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন হাসিনা। ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল, সোমবার রাতেই তিনি লন্ডনের ফ্লাইট ধরতে পারেন। পরে জানা যায়, হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ব্রিটেন। যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি। তবে তেমন হলে হাসিনা আগামী কয়েক দিন দিল্লিতেই ‘সেফ হাউসে’ থাকতে পারেন।

উল্লেখ্য, গতকাল সোমবার পদত্যাগ করার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে শেখ হাসিনার সাক্ষাত
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দিল্লি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্ডন বিমান বাহিনী ঘাঁটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকারি চাকরির কোটা পদ্ধতির বিরুদ্ধে সহিংস বিক্ষোভে তিন শতাধিক মানুষ নিহত হওয়ার পর, পদত্যাগ করেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে ইউএনবি বলেছে, জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ ও সি-১৩০জে সুপার হারকিউলিস এয়ারক্রাফট হ্যাঙ্গারের কাছে রাখা হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে, ভারতে অবস্থানকালে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদি কোনো বৈঠক করবেন কি-না তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : বিবিসি, আনন্দবাজার পত্রিকা


নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com