রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

এখন কোথায় আছেন শেখ হাসিনা?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৫৮ বার

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে তার আবেদন এখন পর্যন্ত গৃহীত হয়নি বলে জানা গেছে। এ সময়ের মধ্যে তিনি ভারতে আছেন এবং সেখানেই থাকবেন।

এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮।

খবরে বলা হয়েছে, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। তিনিও হাসিনার সঙ্গে রয়েছেন।

সূত্র বলছে, যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। তবে এখন পর্যন্ত তার আশ্রয় আবেদন গৃহীত হওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেখ হাসিনাকে সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি।

এর আগে, সোমবার দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে গজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী প্লেন। সেখানে ৭৬ বছর বয়সী নেত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com