বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইসরায়েলের বিরুদ্ধে হুতির হুমকি, মধ্যপ্রাচ্যে বাড়ল উত্তেজনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার
ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নেতা বৃহস্পতিবার বলেছেন, তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বন্দরে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়া অনিবার্য। এই প্রতিশ্রুতি আঞ্চলিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে। কারণ গত সপ্তাহে তেহরান সমর্থিত দুই সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে ইরানও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল।

আবদুল মালিক আল-হুতি এক টেলিভিশন বক্তৃতায় বলেন, হুদায়দা বন্দরে জ্বালানি সঞ্চয় ট্যাংককে লক্ষ্য করে ২০ জুলাইয়ের হামলার প্রতিক্রিয়া ‘অনিবার্য ও আসবে’।

একই সঙ্গে বিদ্রোহী প্রধান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ‘এর চরম সীমায়’ রয়েছে বলেও মন্তব্য করেন। 

হুতিরা ইরানের তথাকথিত ‘প্রতিরোধের অক্ষের’ অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে লড়াই করছে। ইরাক, সিরিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী এ অক্ষের অন্তর্ভুক্ত। আল-হুতি বলেছেন, ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপের প্রতি হুতি ও ইরানের আঞ্চলিক মিত্রদের বিলম্বিত প্রতিক্রিয়া ‘শুধু কৌশলগত’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com