সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে অফিস শুরু করলেন আসিফ নজরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ শনিবার থেকে সচিবালয়ে অফিস শুরু করেছেন।

সকাল সাড়ে ৯টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল এসেই সচিবালয়ের চার নম্বর ভবনের আটতলায় তার কক্ষে আইন ও বিচার বিভাগের সচিবের সাথে বৈঠকে বসেন।

সরকারিভাবে শুক্রবার ও শনিবার ছুটি থাকলেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজন অনুযায়ী ছুটির দিনেও খোলা রাখা হয়।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের আসার খবর জানার পর সকাল থেকেই মন্ত্রণালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলতে থাকে। কক্ষের সামনে নাম ফলকে বসানো হয়েছে কাগজে টাইপ করা উপদেষ্টার নাম।

আজ আরো কয়েকজন উপদেষ্টা সচিবালয়ে প্রথম অফিস করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com