শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আজ থেকে হাইকোর্টে বিচার কার্যক্রম চলবে, ৮ বেঞ্চ গঠন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার

সীমিত আকারে বিচারকাজ পরিচালনার জন্য আজ সোমবার থেকে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টে ৮টি বেঞ্চ গঠন করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি নির্দেশিত বেঞ্চ গঠন বিধিটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, কাল (১২ আগস্ট) সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য সীমিত আকারে পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। ৮টি বেঞ্চের মধ্যে ৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ।

দ্বৈত বেঞ্চের মধ্যে রয়েছেন- বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো: বজলুর রহমান এর সমন্বয়ে বেঞ্চে রিট এখতিয়ার, বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: বশির উল্লাহ এর সমন্বয়ে বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী কোম্পানি সংক্রান্ত, বিচারপতি মো: ইকবাল কবির ও বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খান -এর সমন্বয়ে বেঞ্চে রিট , বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লা দেওয়ানি ও ফৌজদারি, বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান -এর সমন্বয়ে বেঞ্চে ফৌজদারি, বিচারপতি মো: আতোয়ার রহমান ও বিচারপতি মো: আলী রেজা এর সমন্বয়ে বেঞ্চে ফৌজদারি এবং বিচারপতি বিশ্বিজিৎ দেবনাথ এর বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানি ও নিষ্পত্তি হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com