শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮১ বার

অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসাবে নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি সাবেক গর্ভনর আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন।

তবে বয়সজনিত কিছু জটিলতার কারণে আহসান এইচ মনসুরের নিয়োগের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর। কিন্তু আহসান এইচ মনসুরের বয়স ৭২ বছর আট মাস।

এ কারণে অধ্যাদেশ জারি করে বয়সসীমা তুলে দেয়ার একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে সেটি রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়ার পর অধ্যাদেশ জারি করা হতে পারে। মঙ্গলবারের মধ্যে এসব সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ২০২০ সালের জুলাই মাসে সাবেক গভর্নর ফজলে কবিরকে দ্বিতীয় দফায় নিয়োগ দেয়ার জন্য প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক আইন সংশোধন করা হয়েছিল।

আহসান এইচ মনসুর কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। পরে ১৯৮১ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দেন।

১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ড. মনসুর প্রাথমিকভাবে ১৯৯১ সালে বাংলাদেশে মূল্য সংযোজন করের সফল প্রবর্তনের সাথে জড়িত ছিলেন।

আইএমএফ থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ পলিসি রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com