শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গুম হওয়া স্বজনদের বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮১ বার

আওয়ামী লীগের সরকারের আমলে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন তাদের পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুর থেকে তারা রাজধানীর ভিআইপি সড়কে অবস্থিত যমুনার সামনে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা শতাধিক নিখোঁজ ব্যক্তির সন্ধান দাবি করেন। তাদের মধ্যে কেউ স্বামী, কেউ বাবা, আবার কেউ তার ভাইয়ের খোঁজ পেতে এসেছেন।

সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ‘আয়নাঘর আয়নাঘর, খুলে দাও খুলে দাও’, ‘মুক্তি চাই মুক্তি চাই, গুম স্বজনদের মুক্তি চাই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’সহ নানা স্লোগান দেন।

তেজগাঁও থানা যুবদলের নেতা বশির উদ্দীন হাওলাদার ২০১১ সালের ১৪ জুন রাজধানীর গুলিস্তান থেকে নিখোঁজ হন। যমুনার সামনে অবস্থান নেওয়া তার স্ত্রী হোসেন আরা বলেন, ‘আমার স্বামী নিখোঁজের পর থেকে বিভিন্ন থানা, জেলখানাসহ সব জায়গায় খুঁজেছি। যে যেখানে বলছে সেখানে গিয়েছি। শেখ হাসিনার সরকার পতনের পর আমরা আয়নাঘরের সামনে কয়েকবার গিয়েছি একবার স্বামীকে দেখার জন্য। আমার সন্তানদের সামনে আমি কোনো উত্তর দিতে পারছি না।’

শাহেরা জসিম নামের এক নারী বলেন, তার ছেলে সাইফুল ইসলাম টিটু রাজধানীর কদমতলী থেকে ২০১৩ সালে নিখোঁজ হন। তিনি বলেন, ‘২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি আমার বাবাকে কয়েকজন মানুষ তুলে নিয়ে যায়। কী কারণে নিখোঁজ হয়েছে সেটাও জানি না। সে সময় কদমতলী থানায় একটা জিডিও করেছিলাম। প্রথমে থানা থেকে জিডিও নেওয়া হচ্ছিল না। তারপর অনেক কষ্টের পর জিডি করি, কিন্তু এতোদিন পার হয়ে গেলেও ছেলের খোঁজ পাইনি এখনও। সরকারের কাছে আমি আমার সন্তান জীবিত হোক, মৃত হোক ফিরে পেতে চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com